কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল-২ গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান এ কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, এই গ্যাস ক্ষেত্র থেকে আগে যেখানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেত, এই নতুন কূপটি আবিষ্কারের ফলে এখান থেকে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব।
