মধ্য আমেরিকার সাত শতাধিক গ্যাং সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৫:৫৮

মধ্য আমেরিকায় এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাস সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সংস্থার বিশেষ করে এমএস -১৩ এবং ১৮তম স্ট্রিট গ্যাংয়ের ৭০০-র বেশি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
 
অভ্যন্তরীণ অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে অপারেশন রিজিওনাল শিল্ড (ওআরএস) নামে এক সপ্তাহ ধরে অভিযান পরিচালনা করে। শুক্রবার তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে আমেরিকার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং মধ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অভ্যন্তরীণ অপরাধে জড়িত গ্যাং সদস্য এবং সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করেছে। তারা সবসময় অপরাধ বন্ধে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইত্তেফাক/আরআই