শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র বলেন, আমরা সকল ধরণের হত্যা বা বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে। আমরা এমন সেই সব পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাই যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি আমরা সংযমের আহ্বান জানাচ্ছি।
শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে। ফাখরিজাদেহকে ওপর হামলার পেছনে ইসরাইল রয়েছে বলে দাবি করছে ইরান।
ইত্তেফাক/এআর
