আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় দেশটির কমপক্ষে ২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবারের এই হামলায় আহত হয়েছেন আরো ১৭ জন।
ধারণা করা হচ্ছে, তালেবানরাই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
এই হামলার বিষয়ে গজনি হাসপাতালের পরিচাল্ক বাজ মোহাম্মদা হেমাত বলেন, আমরা ২৬ জনের মরদেহ পেয়েছি । এছাড়া ১৭ জন আহত হয়েছে।
