শিল্প

ইকেবানা

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২০:১৯

জাপানি ভাষায় ‘ইকো’ অর্থ বাঁচিয়ে রাখা, আর ‘বানা’ অর্থ ফুল। সাজসজ্জার উপযোগী করে বিশেষ পদ্ধতিতে ফুলকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে ইকেবানা। ইকেবানা জাপানি শব্দ হলেও প্রাকৃতিক ফুল ও গাছের সমন্বয়ে ঘরে বা বাইরে অনুষ্ঠানে ফুল সাজানোর পদ্ধতিই হলো এটি। ইকেবানা হচ্ছে মূলত তাজা ফুলের শিল্পকর্ম। ইকেবানা পদ্ধতিতে ফুল বেশিদিন সংরক্ষণ করা যায়।

ফুল-ডালের আকৃতি কেমন হলে আরো সুন্দর দেখাবে, কেমন পাত্রে রাখা হলে আরো মোহনীয় হবে, কতগুলো ফুল নেওয়া হলে মানানসই হবে—এমনি হাজারো প্রশ্নের উত্তর খুঁজতেই অনন্য শিল্প ইকেবানার সৃষ্টি। চীন দেশে ইকেবানার যাত্রা শুরু হলেও শত শত বছর ধরে ধারাবাহিক বিকাশ, লালন আর রূপান্তর হয়েছে জাপানে।

এটা একটা সুকুমার শিল্পকলা। প্রকৃতি যে মানুষের কাছে সবচাইতে বড়—ইকেবানা সে কথা কখনো ভুলতে দেয় না। ইকেবানা মানুষকে ভালোবাসতে শেখায়।

                              

মাহবুবউদ্দিন চৌধুরী