বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ২৯তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মাস্টারকার্ড এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’—সেলিব্রেশন অব অ্যাচিভমেন্টস ইন ডিজিটাল পেমেন্টস শীর্ষক পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্ট পার্টনার প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কারে ভূষিত করা হয়। সম্প্রতি ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন, শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। এছাড়া সাউথ এশিয়ায় মাস্টারকার্ডের ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং, চিফ অপারেটিং অফিসার (সিওও) ভিকাস ভার্মা, বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ পার্টনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
