ফটো ক্যাপশন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:১৯

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রবাসফেরত বাংলাদেশিদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক চালু করেছে ‘প্রবাসী উদ্যোগ’ ও ‘প্রবাসী অগ্রযাত্রা’ নামে দুটি বিশেষ বিনিয়োগ-সুবিধা। সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ এ কার্যক্রমের আওতায় চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলী

০০০০

নারায়ণগঞ্জে এনসিসি ব্যাংকের সোনারগাঁও উপশাখার কার্যক্রম গতকাল শুরু হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফরমে উপশাখাটির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির এতে সভাপতিত্ব করেন

০০০০০

কেয়া কসমেটিকস্ লিমিটেড সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কক্সবাজারে ন্যাশনাল সেলস কনফারেন্স ২০২০-এর মাধ্যমে এক মিলনমেলার আয়োজন করে। কোম্পানির ডাইরেক্টর এম মিরাজ হোসেন ও ম্যানেজিং ডাইরেক্টর খালেদা পারভীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন