মুজিব জন্মশতবার্ষিকীটা রাঙিয়ে দিল অনূর্ধ্ব-২১ হকি দলের খেলোয়াড়রা। গতকাল প্রেসিডেন্ট কাপ হকির ফাইনালে বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দল ৩-২ গোলে হারিয়েছে সেনাবাহিনীকে। হকি স্টেডিয়ামে দুর্দান্ত লড়াই হয়েছে। গোল আর পালটা গোলের লড়াই ছিল দারুণ উপভোগ্য। সবুজ দলের আশরাফুল আলম ২, রাজীব দাস, সেনাবাহিনীর হাবিব ও মিলন গোল করেন। পুরস্কার বিতরণ করেন ফেডারেশন সভাপতি এবং এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিমান বাহিনীর কল্যাণ ট্রাস্টের সিইও এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট সেরা খেলায়োড়ন হন মিলন। চ্যাম্পিয়ন ৬০ হাজার রানার্সআপ দলকে ৪০ হাজার টাকা দেওয়া হয়। এই অর্থ সহসভাপতি সাজেদ আদেল ব্যক্তিগতভাবে দিয়েছেন।
