তৃণমূলে ফুটবলারদের খুঁজে বের করতে বাফুফে একাডেমি তালিকাভুক্ত করেছে। ২০০ একাডেমি নাম জমা দিয়েছিল। সেখান থেকে বাছাই করে ৭৮টি একাডেমির নাম তালিকাভুক্ত করেছে। এই ৭৮টি একাডেমি নিজের অর্থায়নে পরিচালিত হয়ে আসছিল। এখন বাফুফের তালিকাভুক্ত হওয়ায় নানা সুযোগ-সুবিধাও পাবে ফুটবল উন্নয়নের কাজে। যাদের তালিকাভুক্ত করা হয়েছে, গতকাল দুপুরে বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সনদ দেওয়া হয়েছে। সনদ পাওয়া একাডেমিগুলোকে বাফুফে, এএফসি ও ফিফার নির্দেশনা মেনে চলতে হবে। ডিএফএগুলো একাডেমিকে সহযোগিতা করবে। সনদ প্রদান অনুষ্ঠানে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক উপস্থিত ছিলেন।
