মির্জাপুরে নদীভাঙন প্রতিরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার ত্রিমাহন এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বদর উদ্দিন, মাসুদ পারভেজ এবং রওশনারা বেগম। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, বংশাই নদীর বিভিন্ন এলাকায় ভাঙনকবলিত বেশকিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি ব্রিজও হুমকির মুখে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
