জয়পুরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৩৫

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু ম্যুরালের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের পাশাপাশি একটি মিনি পার্ক স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, সরকারের নির্দেশনায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।