পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পরপর দুই দিন এ উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, তেঁতুলিয়ায় শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই মৌসুমে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২৩ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। সেদিন তেঁতুলিয়ায় ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
