খুলনায় বিনা মূল্যে মাস্ক বিতরণের সিদ্ধান্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৩৯

খুলনায় কোভিড-১৯-এর দ্বিতীয় ঠেউ মোকাবিলায় মাস্ক ব্যবহারে আরো জোর দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে মাস্ক বিতরণ এবং শাস্তি ও জরিমানার আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার খুলনা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।  সভায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন সভায় উপস্থিত ছিলেন। সভায় মাস্ক ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মসজিদে ও উপজেলা ও প্রত্যন্ত এলাকায় প্রচার-প্রচারণ জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়িয়ে জরিমানা ও শাস্তি বাড়ানো যেতে পারে বলে সবাই মত দেন।