আলফাডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২১:৩৯

আলফাডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে রবিবার এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে হারুন শেখ।  এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ঐ স্কুলছাত্রীর (১৪) ঘরে ঢুকে একই গ্রামের কামাল শেখের ছেলে হারুন শেখ ধর্ষণ ও অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন। আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম জানান, ধর্ষণ মামলায় হারুন শেখকে গ্রেফতার করে আদালতে এবং কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।