আজ ৩০ নভেম্বর গৌরীপুর দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে গৌরীপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহিদ হন মুক্তিযোদ্ধা সিরাজ, মন্জু, মতি ও জসিম। প্রতি বছর এই দিনটি গৌরীপুরে শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ ও চাঁদের হাটের পক্ষ থেকে প্রভাতফেরি এবং পলাশকান্দায় শহিদ জসিমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
