সৈয়দপুরে শনিবার রাতে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আমির হোসেন হূদয় (২২)। সে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর নিজপাড়ার হাজি চেতনা লেনের আব্দুর রহিমের ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে থানা বিষয়টি তদন্ত করছে।
