ট্রেনে যাতায়াত তুলনামূলক সহজ, আরামদায়ক ও নিরাপদ। তাই ভ্রমণের ক্ষেত্রে বাস বা লঞ্চের পরিবর্তে ট্রেনকেই বেছে নেন অনেকে। কিন্তু কিছু অযাচিত কারণে ট্রেনে ভ্রমণ এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে— তার মধ্যে হিজড়াদের উত্পাত প্রধান। চলন্ত ট্রেনের নিস্তব্ধতা কাটিয়ে কামরায় হঠাত্ আগমন ঘটে একদল হিজড়ার। তাদের কাছে শিক্ষিত-অশিক্ষিত সবাই সমান। সবার সঙ্গে একই ব্যবহার, একই অঙ্গভঙ্গি। কোনো যাত্রী চাঁদা দিতে অসম্মতি জানালে তাকে অশ্লীল কথাবার্তা বা বাজে অঙ্গভঙ্গি দেখার জন্য প্রস্তুত থাকতে হয়। কামরার মধ্যে তাদের চলাফেরা, চিত্কার, চেঁচামেচি দেখলে মনে হয়, ট্রেন যেন তাদের ইজারা নেওয়া সম্পত্তি। আর চলন্ত ট্রেনের অধিকাংশ যাত্রীর সঙ্গে ঘটে এসব। ট্রেন ভ্রমণকে যাত্রীদের কাছে আরো উপভোগ্য করতে হিজড়াদের উত্পাত দ্রুত বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি।
রুমান মিয়া
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
