রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বাস্তবায়নের আবেদন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন প্রয়োজন।  বেপজার অধীনস্থ সরকারিভাবে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া মৌজায় ৪০০ একর সম্পত্তির মধ্যে ৮২ একর সরকারি এনিমি জমি থাকায় ইপিজেড করার জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। কিন্তু একটি মহল ইপিজেডটি সরিয়ে অন্য এলাকায় নেওয়ার পাঁয়তারা করছে। অথচ প্রাথমিকভাবে বাছাই করা বাঁশবুনিয়া মৌজায় কোনো বাড়িঘর নষ্ট না করেই বেপজার চাহিদার চেয়েও কয়েকগুণ খালি জায়গা রয়েছে। পায়রা নদীবন্দরের কাছে হওয়ায় বাঁশবুনিয়া মৌজায় ইপিজেড করা হলে আমদানি ও রপ্তানিকারকরা সুবিধাও রয়েছে। তাই গলাচিপাতেই ইপিজেড স্থাপনের আবেদন জানাচ্ছি।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী