শিবালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান-প্রযুক্তি মেলা

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:১৭

শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বি এম রুহুল আমিন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় উপজেলার সাতটি উচ্চবিদ্যালয় ও তিনটি কলেজের শিক্ষার্থীরা নিজ উদ্ভাবিত ও পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট বিষয় মেলায় তুলে ধরবেন। আজ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের সনদ ও পুরস্কার দেওয়া হবে। অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, এসিল্যান্ড ফারাশিদ বিন এনাম, অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক হযরত আলী, মো. ইউছুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।