আবারও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট সাইফুর রহমান

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:২০

গুলশান ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নেটওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সাইফুর রহমান। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ক্লাবের ৪২তম বার্ষিক সাধারণ সভায় তাকে (২০২০- ২১) মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

ক্লাবের পরিচালনা পর্ষদের আরো ১০ জন নির্বাচিত সদস্য হলেন: আহমেদ কবির, এম এ কাদের (অনু), ইঞ্জিনিয়ার এম কে এম কামালউদ্দিন, মো. ওয়াসিম নবী, মির্জা খোরশেদ আলম (দুলাল), মুসাউর রহমান খান, রফিকুল আলম (হেলাল), সৈয়দ রায়হান হাসান আলি, মিসেস তাহমিনা রেহমান ও তারেক রহমান। —প্রেস বিজ্ঞপ্তি