নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-(২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর আলোকে আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসা, ডাকঘরঃ ইকড়ি, উপজেলা-ভাণ্ডারিয়া, জেলাঃ পিরোজপুর (EIIN NO:102657) এর শূন্যপদে অধ্যক্ষ একজন, সৃষ্ট শূন্যপদসমূহে উপাধ্যক্ষ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী এবং আয়া একজন করে প্রতিপদে আবশ্যক। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে ১০০০/- (এক হাজার) টাকার পোস্টাল অর্ডার/নগদ এবং অন্যান্য পদসমূহে ৫০০/- (পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার/নগদ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। প্রকাশ থাকে যে, ইতোঃপূর্বে বিভিন্ন তারিখে প্রকাশিত বহুল প্রচারিত না হওয়ায় জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি এবং ২৫/১১/২০২০খ্রিঃ জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক ও আঞ্চলিক পত্রিকা দৈনিক কীর্তনখোলা পত্রিকার বিজ্ঞপ্তিতে শব্দগত ভুল থাকার কারণে গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে অত্র বিজ্ঞপ্তি দ্বারা পূর্বের বিজ্ঞপ্তিসমূহ বাতিল করা হলো এবং পূর্বের আবেদনকারীদের বর্ণিত বিজ্ঞপ্তির আলোকে পুনঃআবেদন করিতে বলা হলো। —সভাপতি। সিকে-১৬১৮
