ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির নির্বাচন

আল-মামুন সভাপতি মফিজুর রহমান খান বাবু সম্পাদক

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:২৯

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২০-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আল-মামুন (দৈনিক ইত্তেফাক) ১৯৭ ভোট ও সম্পাদক পদে মো. মফিজুর রহমান খান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে এস এম মোশারফ হোসেন (দৈনিক দেশ বাংলা), যুগ্মসম্পাদক পদে এ এস এম হানিফ (এনএনবি) ও কোষাধ্যক্ষ পদে রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (দৈনিক আজকের সংবাদ) নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে কমল চৌধুরী (দৈনিক নওরোজ), শাহীন কাওছার (দৈনিক মানব জমিন), মোশারফ হোসেন (দৈনিক নওরোজ), সাজেদুল ইসলাম রাজু (দৈনিক সকালের সময়), কাওছার খোকন (দৈনিক ইত্তেফাক), পলি খান (আমেরিকান ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি), জয়নাল আবেদীন (ডেইলি ট্রাইব্যুনাল) নির্বাচিত হয়েছেন। এর আগে সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রতন।