বিশিষ্ট চলচ্চিত্রকার ও নাট্যকার আজহারুল ইসলামের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষ্যে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ষড়যন্ত্র ও রিক্সাওয়ালা নামে দুটি চলচ্চিত্র এবং অসংখ্য মঞ্চ নাটক পরিচালনা ও অভিনয় করেছেন। তার লেখা নাটকের মধ্যে রয়েছে— প্রকৃতি জীবন দাও, ইন্দ্রোজাল, বিষ ইত্যাদি। তিনি গাজী গ্রুপের পত্রিকা দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলামের বাবা।
