জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের সমাবেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৫০

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে যুবলীগ। গতকাল রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুরুল আলম শাহিন, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, মো. শামীম আল ইসলাম সোহাগ প্রমুখ।