সুন্দরগঞ্জে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৫১

জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর সোলায়মান আলীকে (৬৫) রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের অনুপস্থিতিতে শ্বশুর সোলায়মান পুত্রবধূকে ধর্ষণ করে আসছিল। কিন্তু শ্বশুরের চাপের মুখে পুত্রবধূ বিষয়টি কাউকে জানাতে সাহস পাননি। অবশেষে অত্যাচার সইতে না পেরে সম্প্রতি বিষয়টি পুত্রবধূ পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনায় পুত্রবধূ শনিবার সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে।