রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরো ৬১ জন গ্রেফতার

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০০:১৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আরো ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল ৬টা থেকে গতকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ হাজার ৬০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ গ্রাম হেরোইন, ৮ কেজি ৮৬৫ গ্রাম ৩০ পুরিয়া গাঁজা ও ৫৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করা হয়।