পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার উপর সেনাবাহিনীর কোনো চাপ নেই। তিনি তার নির্বাচনী ইশতেহার অনুযায়ীই দেশ পরিচালনা করছেন।
শনিবার দেশটির এক্সপ্রেস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি তো তখনই সেনাবাহিনীর বিরোধিতা করবো যখন সেনাবাহিনীর পক্ষ থেকে আমার ওপর চাপ প্রয়োগ করা হবে।
ইমরান খান বলেন, পররাষ্ট্র নীতি থেকে শুরু করে সবকিছুই হচ্ছে তার নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে। ইশতেহার দেখলেই এর প্রমাণ পাওয়া যাবে।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে মেধার ভিত্তিতেই। -ডন
