কাহালুতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:১৬

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় অটোভ্যান চালক নিহত ও ভ্যানের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বারো মাইল এলাকার আজাদ পেপার মিলের পাশে এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত অটোভ্যান চালক আব্দুল হমিদ (৫৫) কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামের মৃত মনির হোসেন ওরফে মনুর ছেলে। আহত ভ্যান আরোহী এ্যালুমুনিয়াম পাতিল ব্যবসায়ী নবীর বিশ্বাস (৫০) পাবনা জেলার সাথিয়া উপজেলার পাইকড়হাটি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন সকালে নবীর কাহালু থেকে হামিদের অটোভ্যানে করে এ্যালুমুনিয়াম পাতিল নিয়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে দুপচাঁচীয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে উল্লেখিত বারোমাইল এলাকায় পৌঁছা মাত্রই বগুড়াগামী অজ্ঞনামা একটি চলন্ত যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান চালক আব্দুল হামিদ ভ্যান থেকে ছিট্কে রাস্তার উপর পরে ঘটনাস্থলে মারা যান এবং এ সময় পাতিল ব্যবসায়ী নবীর গুরুত্বর আহত হন। আহত নবীরকে পার্শ্ববর্তী দুপচাঁচীয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পরপরই অজ্ঞনামা বাসটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

কাহালু থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে