চূড়ান্ত পরীক্ষায় মডার্নার তৈরি করোনার টিকা ৯৪ ভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে জরুরি ভিত্তিতে লাইসেন্স পেতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ব্রিটেনের নিয়ন্ত্রকদের কাছে ডাটা উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি বলছে, যাদের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল তাদের কারোরই কোনো জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই তারা সারাবিশ্বে নিয়ন্ত্রক বা রেগুলেটরদের কাছে এই টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তারা পরীক্ষার ডেটা দেখে সিদ্ধান্ত নেবে যে এই টিকা নিরাপদ কি না।
এরই মধ্যে যুক্তরাজ্যে দ্রুত টিকা অনুমোদন পাওয়ার আশা করছে মডার্না। ফাইজার ও জার্মান বায়োএনটেকের মতো মডার্নার ভ্যাকসিনও পরীক্ষামূলক আরএনএ প্রযুক্তিতে তৈরি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্লিনিক্যাল ট্রায়ালে মডার্নার টিকা ১৫ হাজার মানুষ গ্রহণ করেছেন। এদের কারো কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।
ইত্তেফাক/জেডএইচ
