অর্থমন্ত্রী হিসাবে জেনেটের নাম ঘোষণা বাইডেনের

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০২:১৩

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেনেট ইয়েলেনকে অর্থমন্ত্রী মনোনীত করেছেন। 
সিনেটে চূড়ান্ত অনুমোদন নিশ্চিত হলে তিনি এই পদে অধিষ্ঠিত প্রথম নারী হবেন। 

শীর্ষ এই অর্থনৈতিক পদের জন্য নির্বাচিত বেশ কয়েক নারীর মধ্যে তিনি ছিলেন।  বাইডেন একের পর এক তার সরকারের অনেক কর্মকর্তার নাম ঘোষণা করছেন। 

তিনি ‘বৈচিত্র্যপূর্ণ’ মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন।  সূত্র: বিবিসি