আপনার রাশিফল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৩০

মুহম্মদ আনিসুল হক

২ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ১৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৬ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :২ ও ৩। শুভ বার :সোম ও বৃহস্পতি। শুভ রত্ন :মুক্তা  ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যয় বাড়তে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিলে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। শরীর অসুস্থ হলে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর অসুস্থ হতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মনের মানুষকে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।