দীপ্ত টিভিতে ব্যান্ডদল বেঙ্গল বয়েজ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৩২

বিনোদন রিপোর্ট

 

এক বছর যেত না যেতেই নিজেদের গান নিয়ে আলোচনায় এসেছে ব্যান্ডদল বেঙ্গল বয়েজ। নিজেদের প্রথম গান ‘ওরে বাটপার’ দিয়ে শুরু। গানটি ফেসবুকে ৩.৫ মিলিয়নের বেশি দেখা হয়েছে। জনপ্রিয় টিভি স্টেশন দীপ্ত টিভিতে প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ০৫ মিনিটে  প্রচারিত হচ্ছে এই ব্যান্ডের পরিবেশনায় মিউজিক্যাল লাইভ ‘বেঙ্গল বয়েজ ফিউশন স্টেশন’, যেখানে তারা নিজেদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদেরও ফিচার করে। বাংলাদেশে এই প্রথম কোনো ব্যান্ডের নামে মিউজিকাল লাইভ চালু করেছে দীপ্ত টিভি। সোশাল মিডিয়া পর্যালোচনা করে দেখা যায়, অনুষ্ঠানটি বর্তমানে সর্বাধিক জনপ্রিয় মিউজিক্যাল লাইভ। সম্প্রতি তারা শেষ করেছে রেডিও টুডে ৮৯.৬-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘বেঙ্গল বয়েজ স্টুডিও ৮৯৬’-এর সিজন ১।

ব্যান্ডটির লাইন আপ হচ্ছে লিড গিটারে অমিত ও সিফাত, বেইজে প্রিথিল, কী-বোর্ডে শিশির, ড্রামসে জিকো ও ভোকাল নাইম মুর্তজা। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তাদের গান জয় বাংলাদেশ মুক্তি পাবে ১৬ ডিসেম্বর।