করোনায় আক্রান্ত লুইস হ্যামিল্টন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৩৮

সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিল্টন করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার শাখির গ্র্যাঁ প্রিঁকে সামনে রেখে করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হন তিনি। করোনার উপস্থিতি ধরা পড়ার পর থেকেই আইসোলেশনে চলে গেছেন ব্রিটিশ এই তারকা।
ফর্মুলা ওয়ানের নীতিনির্ধারক এফআইএ সম্প্রতি এক বিবৃতিতে ব্যাপারটি প্রকাশ করে। মার্সিডিজ কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে হ্যামিল্টনের শরীরে মৃদু উপসর্গ আছে,
 এছাড়া সার্বিক পরিস্থিতি মোটেও শঙ্কাজনক নয়। গত রবিবার বাহরাইন গ্র্যাঁ প্রিঁ জিতেছিলেন লুইস হ্যামিল্টন। সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন চলতি সপ্তাহান্তে খেলার কথা শাখির গ্র্যাঁ প্রিঁতে। এর আগেই শরীরে উপসর্গের উপস্থিতি লক্ষ্য করেন তিনি। একই সময়ে পরীক্ষার ফলাফলও পজিটিভ আসে তার।