চট্টগ্রামে ভেন্যু পরিদর্শনে উইন্ডিজ পর্যবেক্ষকরা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২০:৩৯

চট্টগ্রাম অফিস

বাংলাদেশে-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আসন্ন সফর উপলক্ষ্যে করোনা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় যাচাই করতে ক্যারিবিয়ান দুই সদস্যের প্রতিনিধিদল চট্টগ্রাম পৌঁছেছে। গতকাল মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করেন তারা। প্রতিনিধিদলের সদস্য দুই জন হলেন—আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য ড. আকশাই মানসিং এবং  সিকিউরিটি ও সেফটি ম্যানেজার পল স্লোওয়ে। 

এম এ আজিজ স্টেডিয়াম থেকে বেরিয়ে পর্যবেক্ষকরা চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ম্যাক্স ও ইম্পেরিয়াল হাসপাতাল এবং হোটেল র্যাডিসন ব্লুর আইসোলেশন সুবিধা পরিদর্শন করেন। একই সঙ্গে এখানকার স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে যাচাই করেন। এর আগে মিরপুর স্টেডিয়াম, বিকেএসপি ভেন্যুও পরিদর্শন করেছেন তারা। আগামীকাল (৩ ডিসেম্বর) বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে দুই পর্যবেক্ষকের।