স্পোর্টস রিপোর্টার
দোহায় আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ও কাতার লড়াই সবার দেখার সুযোগ হবে না। করোনা ভাইরাসের কারণে দর্শকসংখ্যা কমিয়ে দিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। মাত্র ২০ ভাগ দর্শক আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পাবে জানিয়ে দিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। এই স্টেডিয়ামের আসনসংখ্যা মাত্র ১২ হাজার। আজ বুধবার হতে টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শক বসেব গ্যালারিতে। এ কারণেই কড়াকড়ি করা হয়েছে। সংবাদমাধ্যমের ওপরও কড়া নিয়ম প্রকাশ করেছে কাতার। বিদেশি সংবাদিকদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে আসতে বলা হয়েছে।
