গাজীপুর জেলার টঙ্গী নিমতলী থেকে কালিগঞ্জ দরিপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার বাইপাস সড়ক একান্ত প্রয়োজন। প্রাথমিক মাপজোক হয়েছে ১৪-১৫ বছর আগে। পাঁচদোনা, নরসিংদী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়াসহ এ পথে নানামুখী চলাচলকারী যাত্রীবাহী পরিবহনের ৭ কিলোমিটার পথ অতিক্রমে দেড়-দুই ঘণ্টা সময় লেগে যায়। ৭ কিলোমিটার পথে রয়েছে চারটি লেভেল ক্রসিং। ট্রেন আপ-ডাউন হচ্ছে ২০/২৫ মিনিট পর পর। ব্যস্ত এ সড়কে গেটবার ফেলে ট্রেন আপ-ডাউন করানো হচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যানবাহনে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতি ও শনি বার যানজট আরো বাড়ে। মাঝুখান বাজার, মিরেরবাজার, পুবাইল রেলস্টেশন বাজারে যানজট লেগেই থাকে। জনদুর্ভোগ এড়াতে রেল বাইপাস সড়কটি নির্মাণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জিয়াউল হক সরকার
পুবাইল, গাজীপুর
