যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা ঢাকায় বসবাস করেন, সরকারিভাবে পেনশন পান, তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় ঢাকার সেগুনবাগিচায় হিসাব রক্ষণ অফিস ভবনের পাঁচতলায়। তাঁদেরকে বলে দেওয়া হয়েছে, আগামী বছর লাইফ সার্টিফিকেটের জন্য উপস্থিত হতে হবে ভোটের আইডি কার্ড নিয়ে। বৃদ্ধ-বৃদ্ধারা শারীরিকভাবে অসুস্থ থাকেন। তাঁদের পক্ষে ঢাকার বিভিন্ন স্থান থেকে সেগুনবাগিচার হিসাব রক্ষণ ভবনে যাওয়া খুবই কষ্টকর। এ অবস্থায় লাইফ সার্টিফিকেট ব্যাংকে জমা দেওয়া অথবা ই-মেইলে জমা নেওয়ার ব্যবস্থা করলে অনেক মানুষ উপকৃত হবেন। লাইফ সার্টিফিকেট পাওয়ার পর মোবাইলফোনে এসএমএস করেই প্রাপ্তিসংবাদ জানানো যেতে পারে। আশা করি, আমার এ প্রস্তাব সহানুভূতি সহকারে বিবেচনা করা হবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
