পুরাতন শীতবস্ত্র

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:২৯

প্রতিবছর শীত এলেই এক শ্রেণি কোনোরকম শীত নিবারণ করতে গরম কাপড় কিনতে পারে না। যারা রেললাইনের বস্তিগুলোতে বসবাস করে, তাদের অবস্থা দুর্বিষহ। তাদের একটি শীতবস্ত্র পর্যন্ত জোটে না। বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা প্রবল। অনেকে শীতের তীব্রতা সইতে না পেরে সারা রাত না ঘুমিয়ে আগুন জ্বালিয়ে বসে থাকে। সকাল হলে রোদের তাপে বসে কাটায়। আসুন শীতার্তদের পাশে গিয়ে দাঁড়াই। নতুন বস্ত্র না হোক, পুরাতন ফেলে রাখা শীতবস্ত্র দিয়ে হলেও তাদের সহযোগিতা করি।

আজাহার ইসলাম

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া