আজ ২ ডিসেম্বর সাদী মোরশেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। আইইউবি বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলমের কনিষ্ঠ পুত্র সাদী মোরশেদ ২০১৪ সালের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ঢাকা মেরুল বাড্ডায় এশিয়া হাসপাতালের সামনে বাসের চাপায় নিহত হন। তার আত্মার শান্তি কামনায় দিবসটিতে কবর জিয়ারত, আলোচনাসভা, দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাদী মোরশেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড্ডা থানায় মামলা করা হলেও ঘাতক বাসের ড্রাইভার বা হেলপারকে আইনের হাতে সোপর্দ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
