ব্রাহ্মণবাড়িয়ায় তিন গুণীর মৃত্যুতে শোকসভা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সম্প্রতি তিন গুণীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায়  গতকাল মঙ্গলবার সকালে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় সাংবাদিক খোন্দকার মনীরুজ্জামান, নাট্যজন আলী যাকের, সংগীতজ্ঞ শাহাদাত্ হোসেন খানের কৃতীর কথা তুলে ধরা হয়।

পাঠাগারের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে শোকসভায় মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, সিপিবি সভাপতি সাজিদুল ইসলাম, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন সাঈদ, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর ওসমান গণি সজীব, নারীনেত্রী নন্দিতা গুহ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, উদীচী সভাপতি জহিরুল ইসলাম স্বপন, ছাত্রমৈত্রী সভাপতি ফাহিম। পাঠাগারের সদস্য বিশ্বজিত্ পাল বাবুুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আরেক সদস্য ওয়াহেদ শামীম।