নোয়াখালী প্রতিনিধি
সরকারি অনুমোদন না থাকায় ইসলামিয়া হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণার পর সিলগালা করে দিয়েছে জেলার সিভিল সার্জনের দপ্তর। মঙ্গলবার দুপুরে জেলা শহর মাইজদীতে অবস্থিত হাসপাতালটি সিলগালা করে তালা লাগিয়ে দেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. সৌরভ হোসেন। জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পরিত্যক্ত ভবনে বেশকিছু দিন ধরে অবৈধভাবে হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। হাসপাতালটির অনলাইনে রেজিস্ট্রেশন, ডিউটি ডাক্তার, ডিপ্লোমা নার্স, পরিবেশ সনদ, নাইকোটিকস সনদ নেই এবং সার্বিক অব্যবস্থাপনার কারণে হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালের মালিক পক্ষের শিব্বির আহমেদকে আড়াই মাস ও একরামুল মোমেনিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
