বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
খুলনায় যশ মণ্ডল নামে পাঁচ বছরের শিশুকে হত্যার ঘটনায় অনুপ কুমার মণ্ডল নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বটিয়াঘাটার ফুলতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সম্পর্কে শিশুটির কাকা। এ ঘটনায় নিহত শিশুর মা তনুশ্রী মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগে এদিন সকালে শিশুর বাবা পুলিশের এএসআই অমিত কুমার মণ্ডল নিজে বাদী হয়ে তার ভাই অনুপ কুমার মণ্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জ্বল দত্ত জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শিশুটির মা অনুশ্রী মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
