লালমোহনে বিজয়ের মাসের কর্মসূচি উদ্বোধন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে শোভাযাত্রার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। বেলা ১১টায় পৌর এলাকার সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক থেকে এমপি শাওনের নেতৃত্বে লালমোহন শহরের চৌরাস্তা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে শোভাযাত্রা করা হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। পরে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত জনসভায় এমপি শাওন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বিজয়ের মাসের শুরুতে এই বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছি।’ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ফকরুল আলম হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।