বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়া উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার বিকালে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এনেক্স ভবনে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এতে মো. আবুল বাসার বাদশাকে সভাপতি ও মো. এনায়েত হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি সৈয়দ হাফিজুর রহমান শামীম, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক খান মো. আল-আমীন, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মনির হোসেন, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান খান, দপ্তর সম্পাদক মো. শাকিল মাহমুদ রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার কমিটি অনুমোদন করেন। এ সময় বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট সজল মাহমুদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রিপন উপস্থিত ছিলেন।
