কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ায় মঙ্গলবার দুপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ব্যবহারের অভিযোগে চারটি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
উপজেলার সাচার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা। অভিযানে অংশ নেন কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো.লি.র ভিজিলেন্স টিম, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, গৌরীপুর অফিস, র্যাব ১১ (কুমিল্লা)-এর সদস্য ও কচুয়া থানা পুলিশ। বাখরাবাগ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহানুর আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
