চট্টগ্রাম অফিস
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী প্রভঞ্জন বিশ্বাস। তিনি পেট্রোবাংলার এলএনজি সেলের মহাব্যবস্থাপক ছিলেন। গত সোমবার নগরীর ষোলশহর কেজিডিসিএলের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে ২৬ নভেম্বর পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) নাজমুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে চলতি দায়িত্ব হিসেবে প্রকৌশলী প্রভঞ্জন বিশ্বাসকে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিনি কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদারের স্থলাভিষিক্ত হলেন।
