ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের করপোরেট পরিচালক ২৫ লাখ ইউনিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের করপোরেট পরিচালক পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের কাছে থাকা ১ কোটি ৮৫ লাখ ৯৯ হাজার ৫৫১টি ইউনিটের মধ্যে ২৫ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই করপোরেট পরিচালক ঘোষণাকৃত ইউনিট বিক্রি সম্পন্ন করবে।
