বিডি ল্যাম্পসকে ডিএসইর নোটিশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারের তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। তথ্যমতে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ৩০ নভেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়ছে। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৪০ দশমিক ৯০ টাকায়। আর ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২১৪ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৭৪ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।