চিকিত্সা-সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা বিনিয়োগ করেছে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী নিপ্রো করপোরেশন। দেশীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেএমআই মার্কেটিং লিমিটেডের সঙ্গে মিলে গঠিত হয়েছে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড। গতকাল রাজধানীর বাংলামোটরে নতুন প্রতিষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা শিগেতমি হিসাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
]জাপানের শার্প করপোরেশন, ফুজিত্সু জেনারেল লিমিটেড ও মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশের একমাত্র পরিবেশক এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেড ধানমন্ডিতে নিজস্ব শোরুম চালু করেছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান সম্প্রতি-এর উদ্বোধন করেন
০০০০
সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও উদ্দীপনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় ক্ষুদ্রঋণ প্রদানের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্দীপনের সিইও বিদ্যুত্ কুমার বসু ব্যাংকের এসএমই ও কৃষিঋণ বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন
০০০০
আরএফএল গ্রুপের গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে ‘দেড় যুগের বিশ্বাস’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় আরএফএল হাউজওয়্যারের পণ্য কিনলে ক্রেতারা ১৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। গত রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ‘দেড় যুগের বিশ্বাস’ ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আরএফএল হাউজওয়্যারের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম। এ সময় ১৮ বছর পূর্তিতে ক্রেতাদের জন্য আর্কষণীয় ১৮টি নতুন পণ্যের মোড়ক উন্মোচন করা হয়
