সাভারে চোরাই বৈদ্যুতিক তারসহ আটক ৩

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

সাভারে চোরাই ৮ হাজার ৫০০ কেজি বৈদ্যুতিক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল আটককৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—গাজীপুর জেলার এমদাদুল ইসলাম, পাবনা জেলার মো. নাসির ও ভোলা জেলার লোকমান হোসেন। সোমবার রাতে সাভার মধুমতি মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪-এর সদস্যরা। র্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, এছাড়া চুরির কাজে ব্যবহূত চারটি কাটার এবং একটি ওয়েট মেশিন জব্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান থেকে তার চুরি করে ঢাকা ও আশপাশের এলাকায় কম দামে বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।